দু‘আ সংকলন
الدعاءআলেমদের পর্যালোচনা: বাকি আছে
এই লেখা সাবীলের প্রিন্ট লাইব্রেরি থেকে নেওয়া। আলেমদের পর্যালোচনা এখনও চলছে; দুজন আলেম স্বাক্ষর করার পর প্রতিটি বিষয়ের সাথে পর্যালোচকের নাম ও তারিখ দেখানো হবে।
La yukallifu Allahu nafsan illa wusAAaha laha ma kasabat waAAalayha ma iktasabat rabbana la tuakhithna in naseena aw akhtana rabbana wala tahmil AAalayna isran kama hamaltahu AAala allatheena min qablina rabbana wala tuhammilna ma la taqata lana bihi waoAAfu AAanna waighfir lana wairhamna anta mawlana faonsurna AAala alqawmi alkafireena
আল্লাহ্ কারও উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত [১]। সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায়। ‘হে আমাদের রব! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। অতএব, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন [২]।’
টীকা
[১] পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল যে, তোমাদের অন্তরে যা আছে, প্রকাশ কর কিংবা গোপন রাখ সর্বাবস্থায় আল্লাহ্ তা'আলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে, তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে, আল্লাহ্ তা'আলা তার হিসাব নেবেন। অনিচ্ছাকৃত কু-চিন্তা ও ক্রটি-বিচূতি এর অন্তর্ভুক্তই ছিল না। কিন্তু আয়াতের ভাষা বাহ্যতঃ ব্যাপক ছিল। এতে বোঝা যেত যে, অনিচ্ছকৃত ধারণারও হিসাব নেয়া হবে। এ আয়াত শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ! এতদিন আমরা মনে করতাম যে, আমাদের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে। মনে যেসব অনিচ্ছাকৃত কল্পনা আসে, সেগুলোর হিসাব হবে না। কিন্তু এ আয়াত দ্বারা জানা গেল যে, প্রতিটি কল্পনারও হিসাব হবে। এতে তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হয়। মহা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলা সমীচীন মনে করলেন না, বরং ওহীর অপেক্ষায় রইলেন। তিনি সাহাবায়ে কেরামকে আপাততঃ আদেশ দিলেন যে, আল্লাহ্র পক্ষ থেকে যে নির্দেশ আসে, তা সহজ হোক কিংবা কঠিন - মুমিনের কাজ হলো তা মেনে নেয়া। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু '‘আলাইহি ওয়াসাল্লামের নির্দেশমত কাজ করলেন; যদিও তাদের মনে এ সংশয় ছিল যে, অনিচ্ছাকৃত কল্পনা ও কু-চিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা প্রথমে মুসলিমদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে ঐ সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ্ তা'আলা কাউকে তার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যেসব কল্পনা ও কু-চিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে উঠে, এরপর সেগুলো কার্যে পরিণত করা না হয়, সেসব আল্লাহ্ তা'আলার কাছে মাফযোগ্য। যেসব কাজ ইচ্ছে করে করা হয়, শুধু সেগুলোরই হিসাব হবে। কুরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সাহাবায়ে কেরামের মানসিক উদ্বেগ দূর হয়ে যায়। [মুসনাদে আহমাদ ২/৪১২, ১/৩৩২, মুসলিম ১২৫]
তারপর আল্লাহ্ তা'আলা মুসলিমদেরকে একটি বিশেষ দো'আ শিক্ষা দিয়েছেন। যাতে ভুল-ভ্রান্তিবশতঃ কোনো কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দেয়া হয়েছে এবং পূর্ববর্তী উম্মতদের মত শাস্তিও যেন এ উম্মতের উপর না আসে, তার জন্য বিশেষভাবে দোআ করতে বলা হয়েছে।
[২] আলোচ্য আয়াত দু'টি সূরা বাকারার শেষ আয়াত। সহীহ হাদীসসমূহে এ আয়াত দুটির বিশেষ ফযীলতের কথা বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রাতের বেলায় এ আয়াত দু’টি পাঠ করলে তা তার জন্য যথেষ্ট। [বুখারী ৪০০৮, ৫০০৮, মুসলিম ৮০৮] অর্থাৎ বিপদাপদ ও বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য যথেষ্ট।
Allah does not burden any soul greater than it can bear. For it is what it has earned, and against it is what it has incurred. “Our Lord, do not hold us accountable if we forget or fall into error. Our Lord, do not place on us such a burden as You have placed on those before us. Our Lord, do not burden us with that which we cannot bear. Pardon us, forgive us, and have mercy on us. You are our Protector, so give us victory over the disbelieving people[173].”[174]
টীকা
[173] Allah Almighty concludes this Surah by directing His servants how to supplicate Him, just as He taught them in Surah al-Fātihah how to praise Him and ask for guidance. [174] Allah’s Messenger (ﷺ) said: "Whosoever recited the last two verses of Surat al-Baqarah at night, that will be sufficient for him." [Sahih al-Bukhāri: 345]
অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com · version 1.1.1। উচ্চারণটি তানযীল যেভাবে প্রকাশ করে সেভাবেই দেওয়া। সাবীল এর কোনোটিই পর্যালোচনা করেনি।
পুরো পাঠ দেখানো হয়েছে, কুরআন ২:২৮৬ থেকে। ছাপা সংস্করণে এটি সংক্ষেপে আছে। নিচের লাইনগুলো ছাপা সংস্করণের, যা সংক্ষিপ্ত পাঠের জন্য লেখা।
Rabbana la tuzigh quloobana baAAda ith hadaytana wahab lana min ladunka rahmatan innaka anta alwahhabu
‘হে আমাদের রব! সরল পথ দেয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘনপ্রবণ করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা।’
“Our Lord, do not let our hearts deviate[5] after You have guided us, and grant us Your mercy; for You are the Munificent Bestower.
টীকা
[5] ’Umm Salamah (رضي الله عنها) reported: “The Prophet (ﷺ) used to pray most by saying: “O He Who changes hearts, make my heart firm in Your religion” (yā Muqallib al-qulūb, thabbit qalbī ‘alā dīnik). When she asked him the reason for this, he (ﷺ) replied, saying: “Umm Salamah, know that every human’s heart is between two Fingers of Allah. Whoever He wills, He makes steadfast, and Whoever He wills He causes to deviate”. [Al-Tirmidhī: 3522]
অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com · version 1.1.1। উচ্চারণটি তানযীল যেভাবে প্রকাশ করে সেভাবেই দেওয়া। সাবীল এর কোনোটিই পর্যালোচনা করেনি।
পুরো পাঠ দেখানো হয়েছে, কুরআন ৩:৮ থেকে। ছাপা সংস্করণে এটি সংক্ষেপে আছে। নিচের লাইনগুলো ছাপা সংস্করণের, যা সংক্ষিপ্ত পাঠের জন্য লেখা।
Walamma barazoo lijaloota wajunoodihi qaloo rabbana afrigh AAalayna sabran wathabbit aqdamana waonsurna AAala alqawmi alkafireena
আর তারা যখন যুদ্ধার্থে জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল, ‘হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়জুক্ত করুন।’
When they faced Goliath and his troops in combat, they said: “Our Lord, shower us with patience, make our feet firm, and give us victory over the disbelieving people.”
অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com · version 1.1.1। উচ্চারণটি তানযীল যেভাবে প্রকাশ করে সেভাবেই দেওয়া। সাবীল এর কোনোটিই পর্যালোচনা করেনি।
পুরো পাঠ দেখানো হয়েছে, কুরআন ২:২৫০ থেকে। ছাপা সংস্করণে এটি সংক্ষেপে আছে। নিচের লাইনগুলো ছাপা সংস্করণের, যা সংক্ষিপ্ত পাঠের জন্য লেখা।
ইবরাহীম ইবনু দীনার (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “আল্ল-হুম্মা আসলিহলী দীনিয়াল্লিয়ী হুওয়া ইসমাতু আমরী ওয়া আস্লিহলী দুন্ইয়াল্লাতী ফীহা মা’আ-শী ওয়া আসলিহলী আ-খিরতিল্লাতী ফীহা মাআ-দী ওয়াজ আলিল হায়া-তা যিয়া-দাতান্ লী ফী কুল্লি খইরি ওয়াজ আলিল মাওতা রা-হাতান মিন্ কুল্লি শাররিন" অর্থাৎ- "হে আল্লাহ! আপনি আমার দীন পরিশুদ্ধ করে দিন, যে দীনই আমার নিরাপত্তা। আপনি শুদ্ধ করে দিন আমার দুনিয়াকে, যেথায় আমার জীবনোপকরণ রয়েছে। আপনি সংশোধন করে দিন আমার আখিরাতকে, যেখানে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আপনি আমার আয়ুষ্কালকে বৃদ্ধি করে দিন প্রত্যেকটি ভালো কর্মের জন্য এবং আপনি আমার মরণকে বিশ্রামাগার বানিয়ে দিন সব প্রকার খারাবী হতে।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৫, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported that Allah's Messenger (ﷺ) used to supplicate (in these words):" O Allah, set right for me my religion which is the safeguard of my affairs. And set right for me the affairs of my world wherein is my living. And set right for me my Hereafter on which depends my after-life. And make the life for me (a source) of abundance for every good and make my death a source of comfort for me protecting me against every evil
অনুবাদটি উন্মুক্ত ডেটাসেটের নিজস্ব, যেমন আছে তেমনই দেখানো হয়েছে: অনুবাদকের নাম নেই, এর স্বত্ব যাচাই করা হয়নি, এবং কেউ এটি আরবির সঙ্গে মিলিয়ে দেখেনি।
পুরো পাঠ দেখানো হয়েছে, সহীহ মুসলিম · নং ৬৯০৩ থেকে। ছাপা সংস্করণে এটি সংক্ষেপে আছে। নিচের লাইনগুলো ছাপা সংস্করণের, যা সংক্ষিপ্ত পাঠের জন্য লেখা।
। ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে এই দু’আ শিখিয়েছেনঃ ‘‘হে আল্লাহ! আমি তোমার কাছে যাবতীয় কল্যাণ ভিক্ষা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আছে, যা জানা নেই। আর আমি যাবতীয় মন্দ হতে তোমার আশ্রয় ভিক্ষা করছি- যা তাড়াতাড়ি আগমনকারী আর যা দেরিতে আগমনকারী আর যা আমি জানি আর যা অবগত নই। হে আল্লাহ! আমি তোমার নিকটে ঐ মঙ্গলই চাচ্ছি যা চেয়েছেন- তোমার (নেক) বান্দা ও তোমার নবী, আর তোমার কাছে ঐ মন্দ বস্ত্ত থেকে পানাহ চাচ্ছি যা হতে তোমার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। হে আল্লাহ্! আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি এবং ঐসব কথা ও কাজ চাচ্ছি যেগুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। আর আমি জাহান্নাম হতে তোমার নিকট পানাহ চাচ্ছি এবং ঐসব কথা ও কাজ হতেও পানাহ চাচ্ছি যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। আর আমি তোমার কাছে প্রার্থনা করছি যে, তুমি আমার জন্য যেসব ফায়সালা করে রেখেছ তা আমার জন্য কল্যাণকর করে দাও।
It was narrated from 'Aishah that :the Messenger of Allah (saas) taught her this supplication: "Allahumma inni as'aluka minal-khayri kullihi, 'ajilihi wa ajilihi, ma 'alimtu minhu wa ma la a'lam. Wa a'udhu bika minash-sharri kullihi, 'ajilihi wa ajilihi, ma 'alimtu minhu wa ma la a'lam. Allahumma inni as'aluka min khayri ma sa'alaka 'abduka wa nabiyyuka, wa a'udhu bika min sharri ma 'adha bihi 'abduka wa nabiyyuka. Allahumma inni as'alukal-jannatah wa ma qarrab ilayha min qawlin aw 'amalin, wa a'udhu bika minan-nari wa ma qarraba ilayha min qawlin aw 'amalin, wa as'aluka an taj'al kulla qada'in qadaytahuli khayran (O Allah, I ask You for all that is good, in this world and in the Hereafter, what I know and what I do not know. O Allah, I seek refuge with You from all evil, in this world and in the Hereafter, what I know and what I do not know. O Allah, I ask You for the good that Your slave and Prophet has asked You for, and I seek refuge with You from the evil from which Your slave and Prophet sought refuge. O Allah, I ask You for Paradise and for that which brings one closer to it, in word and deed, and I seek refuge in You from Hell and from that which brings one closer to it, in word and deed. And I ask You to make every decree that You decree concerning me good)
অনুবাদটি উন্মুক্ত ডেটাসেটের নিজস্ব, যেমন আছে তেমনই দেখানো হয়েছে: অনুবাদকের নাম নেই, এর স্বত্ব যাচাই করা হয়নি, এবং কেউ এটি আরবির সঙ্গে মিলিয়ে দেখেনি।
পুরো পাঠ দেখানো হয়েছে, সুনান ইবনে মাজাহ · নং ৩৮৪৬ থেকে। ছাপা সংস্করণে এটি সংক্ষেপে আছে। নিচের লাইনগুলো ছাপা সংস্করণের, যা সংক্ষিপ্ত পাঠের জন্য লেখা।
বিন্দু-রেখার পাশের লাইনগুলো আরবির উচ্চারণ, হরকত দেখে নিয়ম অনুযায়ী তৈরি। এগুলো ছাপা সংস্করণের নয় এবং কেউ যাচাই করেননি: কোথাও আরবির সঙ্গে না মিললে আরবিটিই সঠিক।
স্থানীয় সংস্করণ থেকে পড়া হচ্ছে।
স্কেল ১০০% রাখুন, “ফিট টু পেজ” নয় — নইলে কার্ড সঠিক মাপে ভাঁজ হবে না।